সংবাদ শিরোনাম

খুলনার রূপসায় স্ত্রীকে নদীতে ফেলে হত্যাচেষ্টা, সমঝোতায় মুক্ত স্বামী

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনার রূপসায় স্ত্রীকে নদীতে ফেলে হত্যাচেষ্টা, সমঝোতায় মুক্ত স্বামী

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনার রূপসা নদীতে ট্রলার ভ্রমণের সময় স্ত্রীকে নদীতে ফেলে হত্যার চেষ্টা করেছেন স্বামী—এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের তৎপরতায় ভিকটিমকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে রূপসা খানজাহান আলী সেতু সংলগ্ন পূর্ব রূপসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ মার্চ বুধবার  রুপসা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আঃ রাজ্জাক মীর   উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, যশোরের বাসিন্দা রেজাউল ইসলাম রাসেল (৩৬) তার স্ত্রী রুমা আক্তার হাসিকে (৩২) বেড়ানোর কথা বলে খুলনায় নিয়ে আসেন। ট্রলারযোগে নদী পার হওয়ার সময় তিনি স্ত্রীকে জোরপূর্বক নদীতে ফেলে দেন।

স্থানীয়রা দ্রুত রুমাকে উদ্ধার করে এবং রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ঘটনার পর ভিকটিমের পরিবার খুলনায় এলেও আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে অনাগ্রহ দেখানোয় অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা হয়নি

Advertisement
Advertisement
Advertisement