সংবাদ শিরোনাম

খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন

 প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন

খুলনা ব্যুরো :

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ ঈদের শুভেচ্ছাবার্তা সংবলিত ব্যানারে সজ্জিত করা হয়।

সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই স্থানে সকাল ৯টা ও ১০টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নগরীর বিভিন্ন মসজিদে পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী জামাতের ব্যবস্থা করা হয়।

ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করে। উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচির মাধ্যমে ঈদ উদযাপন করা হয়।