খুলনার দৌলতপুর ও লবণচরায় কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনার দৌলতপুর ও লবণচরায় কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুর ও লবণচরা থানার ৬ পুলিশ সদস্যকে  কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের আদেশে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- লবনচরা ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই এমএম জাহাঙ্গীর হোসেন, পুলিশ কনস্টেবল উৎপল হাওলাদার এবং লবনচরা থানার এএসআই খালিদ হাসান।

এছাড়া দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকে একইভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।