ডুমুরিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন
খুলনা ব্যুরো :
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম। খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ.স.ম. জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।