সংবাদ শিরোনাম

খুলনায় জুলাই যোদ্ধা সহ আর্থিক সহায়তা পেলেন ১৮৮ জন

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় জুলাই যোদ্ধা সহ আর্থিক সহায়তা পেলেন ১৮৮ জন

খুলনা ব্যুরো :

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সরকারের স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। 

তিনি বলেন, সরকারের এ উদ্যোগ প্রতি বছরই দেশের বিভিন্ন বিভাগের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর একটি ধারাবাহিক প্রয়াস। খুলনা বিভাগেও এরই অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই আর্থিক সহায়তা উপকারভোগীদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

জানা যায়, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইয়ের জন্য গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে মোট ১৮ লাখ ৭২ হাজার টাকা ১৮৮ জনের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক এবং অতিরিক্ত কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন জেলার সহায়তা প্রাপ্ত ব্যক্তিরা।

Advertisement
Advertisement
Advertisement