সংবাদ শিরোনাম

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

 প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে শহরের সোনার বাংলা রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে 

“রেসপন্স, এনগেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং ফর এক্সক্লুসিভ উইমেন (রিনিউ) প্রকল্প” এর আওতায় 

আরা সাতক্ষীরা আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং ক্রিশ্চিয়ান এইড সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা। 

এ-সময় উপস্থিতি ছিলেন,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা তুজ জোহরা,প্রগতির প্রধান নির্বাহী অধ্যাক্ষ আশেক এলাহি, 

৮নং ওর্য়াডের সাবেক কাউন্সিলার শফিউল দোলা সাগর, ৬নং ওর্য়াডের সাবেক কাউন্সিলার শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা জজ কোটের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.সেলিনা আকতার শেলি,ল কলেজের প্রভাষক এ্যাড.মনির উদ্দিন, 

 সহ আরো অনেকে আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের সমান সুযোগ সৃষ্টি করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।

Advertisement
Advertisement
Advertisement