খুলনায় সাতক্ষীরাবাসীদের মিলনমেলায় সাজসের ইফতার মাহফিল
খুলনা ব্যুরো :
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনায় অবস্থানরত সাতক্ষীরা জেলার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল সাতক্ষীরা জন সমিতি (সাজস) আয়োজিত ইফতার মাহফিল। মঙ্গলবার (১০ মার্চ) নগরীর সোনাডাঙ্গাস্থ আলবাব একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই মাহফিলে খুলনা বিভাগের সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত সাতক্ষীরাবাসীরা অংশ নেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জন সমিতির সভাপতি ডা. লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম ও জি এম মঈন উদ্দিন।
বক্তারা বলেন, প্রবাসে বা অন্য জেলায় অবস্থানরত সাতক্ষীরাবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সাতক্ষীরার উন্নয়ন ও জেলার মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ড. আব্দুল্লাহ হিল বাকী, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মজিবুর রহমান, পুলিশ কর্মকর্তা আসলাম বাহার বুলবুল, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর হারুনুর রশিদ, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ ইকবাল হাসান তুহিন, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল মান্নান, সালাউদ্দিন শান্নু প্রমুখ।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়