সংবাদ শিরোনাম

ইমলাকের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট দাখিল

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন   |   খুলনা

ইমলাকের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট দাখিল

খুলনা ব্যুরো :

যশোর সদর উপজেলার শালিয়াট গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইমলাক হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন সম্প্রতি এ চার্জশিট দাখিল করেন।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই আল-আমিন নওয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের ফুলতলা বাজারে অভিযান চালান। এ সময় একটি ভ্যান থেকে ইমলাক হোসেনকে আটক করা হয়।

আটকের পর তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১ টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ইমলাক হোসেন শালিয়াট গ্রামের আলতার হোসেনের ছেলে।

এ ঘটনায় এসআই আল-আমিন বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।