খুলনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেলেন মিজ হুরে জান্নাত

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেলেন মিজ হুরে জান্নাত

খুলনা ব্যুরো :

খুলনা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ হুরে জান্নাতকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হুরে জান্নাত এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে দেশের আরও ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমানে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন জেলা প্রশাসকের যোগদানের পর খুলনা জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রশাসনিক মহলে প্রত্যাশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement