ব্রাজিলে রোনালদো একাডেমিতে বাংলাদেশি কমিউনিটির ঈদ ফুটবল উৎসব
শাহনুর রুমেন | ব্রাজিল প্রতিনিধি:
সাও পাওলো: ব্রাজিলে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি রোনালদো একাডেমিকে পরিণত করল আনন্দঘন ঈদ পূর্ণমিলনী ও ফুটবল উৎসবে। স্বল্পকালীন স্পোর্টস আয়োজনে বাংলাদেশি কমিউনিটি সাও পাওলো স্পোর্টসের সকল সদস্যবৃন্দ বিশেষ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে কমিউনিটির সদস্যদের একত্রিত করে ক্রীড়া দক্ষতা প্রদর্শন ও আনন্দ ভাগাভাগির সুযোগ করে দেন।
রোনালদো একাডেমির মাঠে টুর্নামেন্ট চলাকালীন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। দর্শকরা খেলোয়াড়দের উচ্ছ্বাস, প্রতিভা এবং খেলার উত্তেজনা উপভোগ করেন। খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা আনন্দ এবং প্রতিযোগিতার মাত্রা আরও বৃদ্ধি করে।
এই টুর্নামেন্ট কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং ব্রাজিলে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলার এক অনন্য উদাহরণ। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচয় বিনিময়, স্মৃতি ভাগাভাগি এবং ঈদের আনন্দ উদযাপন করেন।
স্বল্পকালীন স্পোর্টস আয়োজনে বাংলাদেশি কমিউনিটি সাও পাওলো স্পোর্টসের সকল সদস্যবৃন্দের সহযোগিতায় এই টুর্নামেন্টটি ব্রাজিলে বাংলাদেশি কমিউনিটির ঈদ পূর্ণমিলনিকে আন্তর্জাতিক মানের ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে রূপান্তরিত করেছে।