সংবাদ শিরোনাম

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৬৩ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও দেশীয় অস্ত্র

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন   |   জাতীয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৬৩ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও দেশীয় অস্ত্র

রিপোর্টার:

রাজধানীজুড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২০ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫০ জন, মিরপুর বিভাগ থেকে ৬৯ জন, গুলশান বিভাগ থেকে ৪১ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ এবং তিনটি লাঠি।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement