সংবাদ শিরোনাম

হামে শিশুকন্যার মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

হামে শিশুকন্যার মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদ :

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন শিশুটির বাবা সিরাজুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর এ বিষয়ে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেছেন এবং পরবর্তী আদেশ পরে দেওয়া হবে।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, বাদীর ৯ মাস বয়সী কন্যা সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় মোট চারজনকে বিবাদী করা হয়েছে।

তবে আদালত এখনো মামলাটি গ্রহণ বা এ বিষয়ে কোনো চূড়ান্ত আদেশ দেননি।

Advertisement
Advertisement
Advertisement