সংবাদ শিরোনাম

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন   |   জাতীয়

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী


জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ডাক টিকিটটির মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে এ বছরের স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। ডাক টিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহার রিমি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৬ জুলাই পালিত হবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।

Advertisement
Advertisement
Advertisement