সংবাদ শিরোনাম

বাগমারায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন   |   খুলনা

বাগমারায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর বাগমারা মেইন রোডসংলগ্ন উভয় পাশের ড্রেনের পেড়িমাটি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

৬ জুলাই সোমবার বিকেলে নগরীর ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রশাসক বলেন, নাগরিক দুর্ভোগ কমাতে ড্রেন পরিষ্কারের পাশাপাশি পেড়িমাটি অপসারণ করা হচ্ছে। এতে ড্রেনের পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং প্রবাহমান পানিতে মশার বংশবিস্তার কমে আসবে। তবে এ উদ্যোগের দীর্ঘমেয়াদি সুফল পেতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে বা নিকটস্থ ডাস্টবিনে ফেলতে হবে। সবার সচেতনতা থাকলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

পরিদর্শনকালে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, স্থানীয় সমাজসেবক মুজিবুর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, আল বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Advertisement