খুলনায় গাঁজাসহ গ্রেপ্তার ১
খুলনা ব্যুরো :
খুলনা নগরের লবণচরা থানা এলাকায় ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ জুলাই শনিবার বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. মিঠুন গোলদার (৩৫)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদা গ্রামের ফজর আলী গোলদারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার লবণচরা থানার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় হরিণটানা এলাকার নিউটাউন আবাসিক সংলগ্ন জব্বার সড়কের মুখে ঢাকা–খুলনা মহাসড়কে তল্লাশি চালানো হয়। সেখানে মিঠুন গোলদারের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লবণচরা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।