সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে খুলনা মহানগর শ্রমিক দলের নেতা বহিষ্কার
খুলনা ব্যুরো
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা মহানগর শ্রমিক দলের ১৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) খুলনা মহানগর শ্রমিক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবর রহমান এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের নীতিমালা কার্যকর রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে