সংবাদ শিরোনাম

প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৫ জেলে আটক

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন   |   খুলনা

প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৫ জেলে আটক

খুলনা ব্যুরো :

প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, নিষিদ্ধ ঘাই জাল এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

৪ জুলাই শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান।

আটক জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২২), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। বন বিভাগ জানিয়েছে, তাঁরা সবাই সহোদর।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বন আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ জানায়, সুন্দরবনে নির্ধারিত নিষেধাজ্ঞার সময় বনজ সম্পদ আহরণ ও মাছ শিকার বন্ধ রাখতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement