সংবাদ শিরোনাম

কোয়াটার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন   |   খেলাধুলা

কোয়াটার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ পর্বের খেলা শেষে যবনিকাপাত ঘটেছে সেরা ৩২ এর খেলা। এরই মধ্যে শুরু হয়েছে শেষ ষোল’র খেলা। সবশেষ দুই ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স ও মরক্কো। কিলিয়েন এমবাপ্পের দল ১-০ গোলে প্যারাগুয়েকে এবং আশরাফ হাকিমির দল ৩-০ গোলে কানাডাকে পরাজিত করেছে। তিন স্বাগতিকের একটি কানাডা সবার আগে বিশ^কাপ থেকে বিদায় নিয়েছে। অপর দুই স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এখনো টিকে আছে। গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে। প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে শুধু ফ্রান্সকে এগিয়েই দেননি, নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন এই ফরাসি সুপারস্টার। একেবারে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে গোল করার পর নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপন করেন ফরাসি অধিনায়ক। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে গোলসংখ্যায় লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। এখন দু’জনেরই গোল সংখ্যা সাত। শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও আরও কাছে পৌঁছে গেছেন ফরাসি তারকা। মেসির ২০ গোলের অতিমানবীয় রেকর্ড থেকে এখন তিনি পিছিয়ে আছেন মাত্র এক গোলে।

পেলান্টি গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

টানটান উত্তেজনা ও তীব্র লড়াইয়ের ম্যাচ শেষে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জয়সূচক গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে। তীব্র গরমের সতর্কতার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আবহাওয়ায় খেলা ম্যাচগুলোর একটি। কঠিন পরিস্থিতিতেও দীর্ঘ সময় ধরে ফ্রান্সকে আটকে রাখে প্যারাগুয়ে। বল দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও বারবার প্যারাগুয়ের শক্ত রক্ষণে থেমে যায় ফরাসিদের প্রচেষ্টা। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে। বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার সময় ফাউলের শিকার হন তিনি। প্রথমে খেলা চালিয়ে যেতে দিলেও পরে ভিএআর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৭০তম মিনিটে স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন এমবাপ্পে। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে সহজেই বল জড়িয়ে দেন জালে। চলতি বিশ্বকাপে এটি ফরাসি অধিনায়কের সপ্তম গোল। গোল হজমের পর সমতায় ফেরার  চেষ্টা চালায় প্যারাগুয়ে। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি তারা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা হলেও উত্তেজনা দেখা যায়। মাঠেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ফুটবলাররা। 

মরক্কোর কাছে উড়ে গেল স্বাগতিক কানাডা

স্বাগতিক কানাডা পাত্তাই পায়নি মরক্কোর কাছে। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফুটবল খেললেও বিরতির পর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধেই আসে তাদের তিনটি গোল। ম্যাচের ৫০তম মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। এরপর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান এই মিডফিল্ডার। ম্যাচের একেবারে শেষদিকে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। অন্যদিকে স্বাগতিক কানাডার জন্য এটি বড় হতাশার বিদায়। ম্যাচে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত সুযোগ নষ্টের খেসারত দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হলো কানাডাকে।

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো

বিশ^কাপ যতই শেষের দিকে আসছে ততই উত্তেজনার পারদ তৃঙ্গে উঠেছে। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ  ষোলোর ম্যাচে দিদিয়ের দেশমের দল হারায় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের। এই জয়ে শেষ আটে মরক্কোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্স। আগামী শুক্রবার রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। প্রচন্ড গরমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের অন্যতম কঠিন লড়াইগুলোর একটি। সংগঠিত রক্ষণ আর শারীরিক ফুটবলে দীর্ঘ সময় ধরে ফ্রান্সকে আটকে রাখে প্যারাগুয়ে। বল দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি ফরাসিরা। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। তবে প্যারাগুয়ের রক্ষণ তখনও ভাঙা কঠিন হয়ে ছিল। দক্ষিণ আমেরিকার দলটি নিজেদের আক্রমণের চেয়ে ফ্রান্সের খেলার ছন্দ নষ্ট করতেই বেশি মনোযোগ দেয়। ফলে ম্যাচটি ফরাসিদের জন্য শারীরিকভাবেও কঠিন পরীক্ষায় পরিণত হয়।ু

Advertisement
Advertisement
Advertisement