সংবাদ শিরোনাম

খুলনার ফুলতলায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনার ফুলতলায় আগ্নেয়াস্ত্রসহ  গ্রেফতার ২

খুলনা ব্যুরো :

খুলনার ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার দামোদর ইউনিয়নের দামোদর উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎ অফিস সংলগ্ন বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, একটি দোনালা কাটা বন্দুক, ৩ রাউন্ড পিস্তলের গুলি ও ৬ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন তরিকুল ইসলাম সুমন (২৩) ও তানভীর চৌধুরী (২৭)।

অভিযানটি পরিচালনা করেন ফুলতলা থানার এসআই (নিঃ) শফিউজ্জান সঙ্গীয় ফোর্সসহ। খুলনা জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।