সংবাদ শিরোনাম

রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে প্রতিবাদ

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন   |   রাজশাহী

রাজশাহীতে নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে প্রতিবাদ

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

নেসকো কোম্পানির জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় ডাইংপাড়া গোলচত্বরে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রতিবাদের প্রতীক হিসেবে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে লেখা ছিল— “আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।”

বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক ও কয়েকগুণ বেশি বিল আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম আর্থিক চাপ সৃষ্টি করেছে।

তারা অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি জানান এবং দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।