খুলনার দৌলতপুরে পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন কেসিসি প্রশাসক

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনার দৌলতপুরে পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন কেসিসি প্রশাসক

মাসুদ আল হাসান,খুলনা :

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী গৃহীত “প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) নগরীর দৌলতপুর ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কার্যক্রমে সরাসরি অংশ নেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কর্মসূচিটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হয়।

অভিযান চলাকালে প্রশাসক নিজেই মাঠে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মশার প্রজননস্থল ধ্বংসে অংশগ্রহণ করেন। এ সময় ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি এলাকাবাসীকে নিয়মিত আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement