সংবাদ শিরোনাম

শ্রমিক কল্যাণ তহবিলে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের লভ্যাংশ প্রদান

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন   |   খুলনা

শ্রমিক কল্যাণ তহবিলে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের লভ্যাংশ প্রদান

খুলনা ব্যুরো :

শ্রমিক কল্যাণে অবদান রাখতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২১ লাখ ৯১ হাজার ৮৪৭ টাকার লভ্যাংশ প্রদান করেছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, খুলনা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রদত্ত লভ্যাংশের চেক আনুষ্ঠানিকভাবে উপ-মহাপরিদর্শক আরিফুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক কার্যালয়, খুলনায় কর্মরত রয়েছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্রমিকবান্ধব শিল্পায়ন ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই লভ্যাংশ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।