আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেএমপিতে মতবিনিময় সভা
খুলনা ব্যুরো :
আজ ২৭ ডিসেম্বর শনিবার, দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি (এপিবিএন), বাংলাদেশ পুলিশ, ঢাকা।
সভায় অতিরিক্ত আইজিপি মহোদয় আসন্ন নির্বাচনের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সম্পন্ন করার জন্য সকলের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। তিনি ভোটারদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ, ভোটদানের সময় কোনো অনিয়ম বা ভুয়া ভোট প্রতিরোধ, এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর মতো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশকে তৎপর থাকার নির্দেশ দেন।
এরপর কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা অতিরিক্ত আইজিপি মহোদয়কে আশ্বস্ত করেন যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের আইন, আচরণবিধি ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন ও ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।