সংবাদ শিরোনাম

কোনো গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চাইলে সরকার কঠোরভাবে দমন করবে উপদেষ্টা - ফরিদা আখতার

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন   |   খুলনা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চাইলে সরকার কঠোরভাবে দমন করবে   উপদেষ্টা - ফরিদা আখতার

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। যদি কোনো গোষ্ঠী হস্তক্ষেপের চেষ্টা করে, সরকার তা কঠোরভাবে দমন করবে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শন শেষে চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার সরকার (সভাপতি), মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা: গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনছারী, মৎস্য আড়ত মালিক ও চাষীরা।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নির্বাচনের কারণে কোনো প্রার্থী বা চাষীর ওপর আক্রমণ হলে যে গোষ্ঠীই জড়িত হোক, সরকার তা কঠোরভাবে দমন করবে। চাষীরা গলদা চিংড়ির পোনা সংকট, নিম্নমানের খাবার ও চিংড়ি শিল্পের অন্যান্য সমস্যা তুলে ধরলে তিনি বলেন, “বেসরকারি হ্যাচারিগুলো সচল করা হবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আরও বাড়ানো হবে।” তিনি চাষীদের প্রশংসা করে ভবিষ্যতে মাছের রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, গলদা চিংড়ির পোনা সংকট নিরসনে প্রয়োজনে বিদেশ থেকে পোনা আমদানি করা হবে, তবে নদীর পোনা ধরার আইন ভঙ্গ করা যাবে না।