সারিয়াকান্দি সুইট গেটে ছাগল চোর আটক

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন   |   রাজশাহী

সারিয়াকান্দি সুইট গেটে ছাগল চোর আটক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুইট গেট এলাকায় মাসুদ প্রাঃ-এর দুটি ছাগল চুরির চেষ্টা করতে এসে এক ব্যক্তি স্থানীয় জনতার হাতে আটক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) চুরির উদ্দেশ্যে ছাগল নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।


Advertisement
Advertisement
Advertisement