নতুন সিদ্ধান্ত রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন   |   জাতীয়

নতুন সিদ্ধান্ত রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

প্রতিদিনের দেশ ডেস্ক :

১১ জুন (বৃহস্পতিবার) থেকে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা কার্যকর ছিল।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ থেকেই সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, শপিংমল ও দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানান দোকান মালিক সমিতির সভাপতি। তিনি আশা প্রকাশ করেন, নতুন সময়সূচি ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এর আগে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম কার্যকর করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা আরও দুই ঘণ্টা অতিরিক্ত সময় ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।

Advertisement
Advertisement
Advertisement