যশোরে আলোচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী মহুয়া আটক
খুলনা ব্যুরো :
যশোরে আলোচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। তবে তাৎক্ষণিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও নাশকতার একটি মামলায় গত বছরের ডিসেম্বরে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হয়েছিলেন মহুয়া। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। সর্বশেষ বুধবার মধ্যরাতে তাকে পুনরায় আটক করা হয়েছে।
নাসিমা সুলতানা মহুয়া স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ। তিনি সর্বশেষ যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।
এ বিষয়ে পুলিশ আরও বিস্তারিত তথ্য পরে জানাবে বলে জানা গেছে।