অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন   |   জাতীয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে   বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন


ঢাকা, ২৮ জ্যৈষ্ঠ (১১ জুন):

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের দুর্দান্ত জয় এবং প্রথমবারের মতো এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

আজ এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ছেলেদের এই ঐতিহাসিক সিরিজ জয় সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। নানা প্রতিকূলতার মধ্যেও ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতা ও টিম স্পিরিট দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, তাসকিন ও মোস্তাফিজের চমৎকার বোলিংয়ের পর সৌম্য, শান্ত, হৃদয় ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিং আমাদের এই পরম কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেট আরো উঁচুতে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


Advertisement
Advertisement
Advertisement