মিথ্যা মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ব্রিজ এলাকায় শনিবার সকালে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিলভাতিয়া জলমহল অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউপি সদস্য আক্তারুল ইসলাম, আব্দুল মালেকসহ মৎস্যচাষী ও স্থানীয় কয়েক 'শ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে ।
বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মৎস্যচাষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিলভাতিয়া জলমহল দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আরও দাবি করেন, জলমহলকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং কলমুগাড়া এলাকায় অবৈধ বাঁধ নির্মাণের ফলে কৃষি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে বিলভাতিয়া জলমহল রক্ষা, মৎস্যচাষীদের হয়রানি বন্ধ এবং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা কৃষি ও মৎস্যসম্পদের সুরক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।