শিবগঞ্জের ছত্রাজিতপুরে বিএনএসবি আই হাসপাতালের চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ৩৪২ জন রোগী বাছাই
মোঃ জালাল উদ্দীন রাজশাহী ব্যুরোঃ
চাঁপাইনবাবগঞ্জ ঢাকা সমিতির এবং গাউসুল আজম বিএন এস বি আই হসপিটালের সহযোগিতায় সত্যজিৎ পুর বন্ধু কল্যাণ কমিটির আয়োজনে ছাত্রজীবপুর শিশু সদনে সোমবার ৮ জুন সকাল ৮ টায় চক্ষু রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় বিশেষ করে এলাকার গরিব দুস্থ রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। এসব রোগীদের ডিনার করে আই হসপিটাল এ বিনামূল্যে যাতায়াত সহ চোখের অপারেশন করা হবে।
তোর উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ঢাকা সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। অ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বক্তব্য রাখেন প্রধান অতিথি ডাক্তার মইজুদ্দিন বিশেষ অতিথি মোঃ আবুল হোসেন প্রফেসর আব্দুস সালাম, প্রধান শিক্ষক হব ইসহাক ও সাদিকুল ইসলাম প্রমুখ। এখানে ৮ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং ৩৪২ জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।