চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) রাত ৭টা থেকে শুক্রবার (৬ জুন) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে সদর মডেল থানাসহ জেলার বিভিন্ন থানার সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement