বগুড়ার গাবতলীতে মাদক বিক্রিতে নিষেধ করায় এক ব্যক্তিকে ছুড়িকাঘাত
রিপন মিয়া জেলা প্রতিনিধি বগুড়া : বগুড়ার গাবতলীতে মাদক বিক্রি ও সেবন করতে নিষেধ করায় এক ব্যক্তিকে ছড়িকাঘাতের অভিযোগে থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী পশ্চিমপাড়া গ্রামে।
এজাহারসূত্রে জানা গেছে, শিলদহবাড়ী পশ্চিমপাড়া গ্রামের শফিকুল ইসলামের বসতবাড়ীর আশপাশে স্থানীয় কতিপয় যুবক দীর্ঘদিন থেকে মাদক বিক্রি ও সেবন করে আসছে। এতে বাধা দেয়ায় গত ২৯মে বেলা ৯টায় ওই যুবকরা শফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায়ে বাশের লাঠি দিয়ে এলোপাতারীভাবে মারপিট ও ছড়িকাঘাত করে। আহত শফিকুল গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শফিকুলের মেয়ে শাকিলা আকতার বাদী হয়ে ইসমাইলকে প্রধান করে ৫জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ব্যাপারে এজাহারের তদন্তকারী কর্মকর্তা থানার এস আই ফিরোজ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।