বগুড়ার গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

 প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন   |   রাজশাহী

বগুড়ার গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা

রিপন মিয়া জেলা প্রতিনিধি বগুড়া :   বগুড়া গাবতলীর পেরীরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন। খেলায় চার বন্ধু একাদশকে ১-০ গোলে পরাজিত করে কুসুম স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, সাবেক জেলা ছাত্রদল নেতা শফিউল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, মশিউর রহমান সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোতাহার হোসেন মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক রনি, সদস্য সচিব উজ্জ্বল সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান আশিক, খেলা কমিটির শাহ সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক ফারুক পাইকার, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর মন্ডল, ক্রীড়া সম্পাদক ফিরোজ আহম্মেদ, অর্থ সম্পাদক নুর আলম প্রমুখ।

Advertisement
Advertisement
Advertisement