এসএসসি ১৯৮৪ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন   |   রাজশাহী

এসএসসি ১৯৮৪ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

“এক আত্মা এক প্রাণ, আমরা চুরাশিয়ান” এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ১৯৮৪ ব্যাচ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ  সকালে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে অবস্থিত হর্টিকালচার সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থানসহ দেশ-বিদেশে অবস্থানরত ১৯৮৪ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে পরিচয় পর্ব, চা-আড্ডা, স্মৃতিচারণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে সহপাঠীরা আবেগঘন মুহূর্ত উপভোগ করেন এবং স্কুলজীবনের নানা স্মৃতি রোমন্থন করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই পুনর্মিলনীর মূল উদ্দেশ্য ছিল পুরনো বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করা এবং একে অপরের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়ার মাধ্যমে সামাজিক সম্পর্ককে শক্তিশালী করা। সার্বিক তত্ত্বাবধানে, আক্তারুল ইসলাম, রাকিবুর রহমান, রেজাউর রহমান। মঞ্চ উপস্থাপনা ছিলেন ইসরাইল হোসেন,খাদ্য ব্যবস্থাপনায় আবু হেনা মোস্তফা কামাল বকুল আখতারুজ্জামান ইসরাইল হোসেন, ভাগ্য পরীক্ষা ব্যবস্থাপনায় শহিদুল ইসলাম, জুয়েল মিজান, 

অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক পরিবেশনা, কুইজ ও ভাগ্যপরীক্ষাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ছিল। পাশাপাশি  সদস্যদের  উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন সহপাঠীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দিনব্যাপী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী শেষে অংশগ্রহণকারীরা আবারও মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে একে অপরের কাছ থেকে বিদায় নেন।




Advertisement
Advertisement
Advertisement