চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে

 প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)  ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে

মোঃ জালাল উদ্দীন রাজশাহী ব্যুরোঃ 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ এবং ভোলাহাট সীমান্তে পৃথক ০২টি অভিযানে ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ মে ২০২৬ তারিখ আনুমানিক ১৭৫০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইকবালপুর গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২টি এবং আজ ২৬ মে ২০২৬ তারিখ গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র অপর একটি টহল দল চামুচা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান চালিয়ে আরো ১৭টি মোবাইল ফোন জব্দ করে। এ সময় চোরাকারবারী দল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মোবাইলফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement