গরমে স্বস্তি দিচ্ছে তালপানি, বাড়ছে চাহিদা

 প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন   |   রাজশাহী

গরমে স্বস্তি দিচ্ছে তালপানি, বাড়ছে চাহিদা

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মানুষ এখন  প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পানীয়ের দিকে। মৌসুমের নতুন ফল তাল থেকে তৈরি তালপানি এখন এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালপানি বিক্রি করতে দেখা যাচ্ছে স্থানীয় বিক্রেতাদের।

স্থানীয় বিক্রেতা আব্দুল খালেক জানান, গরমের কারণে তালপানির চাহিদা অনেক বেড়েছে। তিনি বিভিন্ন স্থান থেকে তালপানি  সংগ্রহ করে তালপানি  বিক্রি করছেন। প্রতিদিন অনেক মানুষ এই  তালপানি   কিনতেছে বাড়ি পরিবারে নিয়ে  যাচ্ছে   এই তালপানি মানুষের অনেক চাহিদা  রয়েছে। বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা গরমে ক্লান্তি দূর করতে তালপানি খাচ্ছে ।

তিনি আরও বলেন, “তালপানি শরীর ঠান্ডা রাখে এবং গরমে অনেক উপকার করে। মানুষ খুব আগ্রহ নিয়ে এটি খাচ্ছে।”

স্থানীয়দের মতে, তালপানি শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়ক এবং এতে প্রাকৃতিক পুষ্টিগুণ রয়েছে। তীব্র গরমে এই পানীয় মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে। ফলে দিন দিন তালপানির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement