চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


মোঃ জালাল উদ্দীন রাজশাহী ব্যুরোঃ


চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সাংবাদিক ফয়সাল আজমপুর সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে সকাল দশটার সময় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ আসনের সম্মানিত এমপি ডক্টর মোহাম্মদ কেরামত আলী আলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংগঠনের পরিচালক সদস্য ও ব্লাড ডোনারদের উদ্দেশ্যে তিনি একাত্মতা ঘোষণা করেন।

তিনি স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সকল প্রকার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। আমরা স্বেচ্ছাসেবক মানবতার ভক্ত, মাদকে নয় রক্তদানে আসক্ত এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের পরিচালক মোঃ ইসমাইল হোসেনকে ধন্যবাদ জানান। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের সংগঠন গড়ে তোলার জন্য যুবকদের আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement