সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান মে দিবস,জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস।

 প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন   |   রাজশাহী

সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান মে দিবস,জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস।

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ  উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক  ইফতেখার হোসেন পপেল,উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম,ইকবাল পাশা,পুলিশ পরিদর্শক তদন্ত সুন্দরগঞ্জ থানা,পৌর বিএনপির সদস্য সচিব,মিজানুর রহমান লিপু,পৌর জামায়াতের আমীর একরামুল হক,আলম জামান মিন্টু, সদস্য সচিব,সুন্দরগঞ্জ উপজেলা যুবদল,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক লুৎফর রহমান বকসি,সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক,এ মান্নান আকন্দ,সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের, সদস্য সচিব,আতাউর রহমান মুকুল,সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খিজির উদ্দিন।

বক্তারা বলেন,দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

Advertisement
Advertisement
Advertisement