সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে এতিম শিশুদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার বিতরণ

 প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে এতিম শিশুদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার বিতরণ

মোঃ আশরাফুল ইসলাম :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এই উদ্যোগ গ্রহণ করে সীমান্তরক্ষী বাহিনীটি।

বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১০টা ২০ মিনিটে জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম, বিজিওএম)।

এ সময় এতিম শিশুদের মাঝে নতুন পোশাক এবং ঈদের দিনের খাবারের জন্য পোলাও চাল, সেমাই, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।


অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি। সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো শিশু আর অবহেলিত থাকবে না।

তিনি আরও জানান, বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছে।

এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়ে বলেন, এতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।