সংবাদ শিরোনাম

মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

মুম্বাই, ১২ চৈত্র (২৬ মার্চ):

ভারতের বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই-এ আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসের শুরুতে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের 

উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সকল বীর শহিদ ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ঐতিহাসিক এই দিনটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার মর্যাদা রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখা এবং দেশের অব্যাহত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে সকলকে বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

এছাড়া, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের মাগফেরাত ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।