সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুমেকে দোয়া

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুমেকে দোয়া

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ুকামনায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে দোয়া ও কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর হাসপাতালের কনফারেন্স রুমে ড্যাব, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব খুমেক হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর এম সালেহ পলাশ, সমাজকল্যাণ সম্পাদক ডা. তাজরুল ইসলাম তাজ, হাসপাতালের পরিচালক ডা. কাজী মোহাম্মদ আইনুল ইসলাম, উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবিব, তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোস্তফা কামাল, পিজিটিডিএ সভাপতি ডা. কামরুল হুদা নিশান, ইএনটি বিশেষজ্ঞ ডা. মাফি আমিনুর ইসলামসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।

দোয়া মাহফিলে আরও অংশ নেন কর্মকর্তা–কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি শেখ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আলিমুজ্জামান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজের শিক্ষার্থী, নার্সিং তত্ত্বাবধায়কসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারী।

দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা শাইখুল ইসলাম।