খুলনায় ১০ ঘন্টার ব্যবধানে আবারও গুলি

অনলাইন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় ১০ ঘন্টার ব্যবধানে আবারও গুলি

খুলনা ব্যুরো :

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে সম্রাট কাজী (যুবক) নামে এক শিপইয়ার্ড কর্মী আহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা সম্রাটকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম হাতে লাগে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন

আহত সম্রাট কাজী শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কর্মরত। তিনি নড়াইলের কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি জানান।