সংবাদ শিরোনাম

খুলনায় কিশোরকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন   |   জেলার খবর

খুলনায় কিশোরকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

খুলনা ব্যুরো :

খুলনার আড়ংঘাটা থানাধীন লতা ব্রিজের কাছে দুর্বৃত্তদের গুলিতে শান্ত (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। ৯ নভেম্বর  রবিবার  বিকেলে এ ঘটনা ঘটে।

শান্ত খুলনা শহরের বয়রা রায়েরমহল স্লুইসগেট এলাকার বাসিন্দা এবং স্থানীয় বয়রা বাজারের একটি মুরগির দোকানে কাজ করতেন।

শান্তর পিতা ফয়সাল জানান, বিকেলে মোটরসাইকেলযোগে তিনজন যুবক এসে তার ছেলে শান্তকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি শান্তর বুকের ডান পাশে লাগে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ফয়সাল ঘটনাস্থলে পৌঁছে আহত ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।