চুয়াডাঙ্গায় ভ্যান উল্টে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

জেলার খবর

চুয়াডাঙ্গায় ভ্যান উল্টে গৃহবধূর মৃত্যু

মাসুদ আল হাসান প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে ভ্যান উল্টে সামেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ ২১ অক্টোবর  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুলতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনজন নারী নিয়ে ভ্যানটি আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি শিশু হঠাৎ ভ্যানের সামনে চলে এলে চালক সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যান উল্টে সামেনাসহ যাত্রীরা গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত পেলে সামেনা ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সামেনা খাতুন দুই মাস আগেই স্বামী আব্দুর রহমানকে হারিয়েছিলেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক মামুন হোসেন বিশ্বাস জানান, এটি সম্পূর্ণ দুর্ঘটনা; নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।