সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন মেসি, প্রস্তুতি চলছে মহাযজ্ঞের

 প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন   |   খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন মেসি, প্রস্তুতি চলছে মহাযজ্ঞের

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি প্রতিযোগিতায় ৮ গোল ও ৪ গোলে সহায়তা করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন। তবে চূড়ান্ত ম্যাচে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবন নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করেননি এই কিংবদন্তি।

যদিও জাতীয় দলের প্রধান প্রশিক্ষক লিওনেল স্কালোনি বারবার বলেছেন, মেসির জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা থাকবে। কিন্তু আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের খবরে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছেআন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

প্রতিবেদনগুলো বলছে, জাতীয় দলে হঠাৎ শূন্যতা তৈরি করতে চান না মেসি। তাই আগামী কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলেই ধীরে ধীরে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান তিনি। তবে একটি বিষয় প্রায় নিশ্চিতপরবর্তী বিশ্বকাপে খেলার কোনো পরিকল্পনা তার নেই। নির্ধারিত সময়ের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

এদিকে আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) ইতোমধ্যে মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার মাটিতে একটি জাঁকজমকপূর্ণ প্রীতি খেলা আয়োজনের চিন্তা করছে সংস্থাটি, যেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি।

আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনের শুরুটা যেমন ছিল প্রতিশ্রুতিময়, মাঝের সময়টা তেমনি ছিল হতাশা আর সমালোচনায় ভরা। একের পর এক বড় চূড়ান্ত ম্যাচে হারের কারণে কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি একবার অবসরের ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু পরে জাতীয় দলে ফিরে এসে বদলে দেন পুরো গল্প।

মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা জিতে নেয় ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের চ্যাম্পিয়নদের আন্তমহাদেশীয় শিরোপা (ফিনালিসিমা), ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা। তার নেতৃত্বে দল আবারও বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচে জায়গা করে নেয়, যা আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার অন্যতম সফল সময় হিসেবে বিবেচিত হচ্ছে।

অনেক তারকা ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদায় ঘোষণা করেন। তবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের বিদায় হতে যাচ্ছে ভিন্ন আবহে। কোটি সমর্থকের ভালোবাসা ও সম্মানকে সঙ্গী করেই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসিএমন প্রত্যাশাই এখন ফুটবলপ্রেমীদের।

Advertisement
Advertisement
Advertisement