সংবাদ শিরোনাম

বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন   |   খেলাধুলা

বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে সবচেয়ে বাজে ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সে সফরটি নানা কারণেই সমালোচনার মধ্যে ছিল। ব্যর্থ জিম্বাবুয়ে সফর শেষে বুধবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ জিতলেও একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার এবং ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে। তবে এই সফর থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যতে কাজে লাগাতে চায় বাংলাদেশ। কারণ আসন্ন ২০২৭ বিশ্বকাপের সহ আয়োজক জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পর এবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। এ প্রসঙ্গে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ’২০২৭ বিশ্বকাপে সেভাবে প্রস্তুতি নিতে পারব। অস্ট্রেলিয়া সফরেও কাজে দিবে। গত ৭ মাস ধরে হোম কন্ডিশনে ভালো করছিলাম। সেখানে কন্ডিশন ভিন্ন, একটু সময় লাগছে’। আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে তিনি বলেন, ’অস্ট্রেলিয়া সফর কঠিন হবে। তবে আমরা ১০-১২ দিন আগে যাচ্ছি। তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে আমাদের। আশা করব সবাই সুস্থ থাকলে অবশ্যই টেস্টে ভালো করার চেষ্টা করব’। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে এ নিয়ে অবশ্য তেমন একটা চিন্তিত নন আশরাফুল, ’ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিষয় নিয়ে আমরা চিন্তিত না একদমই। সিরিজ বাই সিরিজ যাওয়ার চেষ্টা করছি। এই সিরিজের আগে টানা ৫ সিরিজ জিতেছিল’। 

এখন সামনে যে ওয়ানডে সিরিজ আছে, যদি ভারত আসে ওদের সাথে, এরপর দক্ষিণ আফ্রিকা সে সময় চেষ্টা করবে নিজেদের সেরাটা খেলার। আশরাফুল আরও বলেন, ’এক-দুটো ম্যাচ হারতেই পারেন, ভিন্ন কন্ডিশন। গত ৭ মাস ধরে যে এত ভালো খেলছে, সে জায়গায় এক-দুই ম্যাচের হারে মোরালি ডাউন হওয়ার কিছু নেই আমি মনে করি। একটা অভিজ্ঞতা হয়েছে। তানজিদ তামিম, হৃদয়, রিশাদদের এটা প্রথম জিম্বাবুয়ে সফর। সে জায়গায় যে মানিয়ে নিয়েছে, তামিম অসাধারণ পারফরম্যান্স করেছে। প্রায় চারটা ফিফটি। ব্যাটিং দেখে বুঝা গেছে কন্ডিশনে ভালো মানিয়ে নিয়েছে। ইয়াসির কামব্যাক সিরিজে চমৎকার খেলেছে। এক-দুটো ম্যাচ কেউই চায় না হারতে। তবে হারের পরও ইতিবাচক দিকগুলো বের করে আনতে হবে’। এদিকে জরিমানা গুণতে হচ্ছে দুই ক্রিকেটারকে।  ক্ষোভ জানানোই কাল হলো শেখ মাহেদী হাাসনের, না জানিয়ে বিদেশ সফরে গিয়ে ফাঁসলেন লিটন দাস।

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মাহেদীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল দিন কয়েক আগেই। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন মাহেদী। যে কারণে তাকে শুনানির জন্য তলবও করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে, জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধেও উঠেছে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া স্বত্ত্বেও বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে না জানিয়ে চীনে গিয়েছিলেন তিনি। যে কারণে তাকেও ডেকেছিল বিসিবি। মৌখিক জবাবের পর দিয়েছেন লিখিত জবাবও। তবুও পার পাচ্ছেন না মেহেদী-লিটন কেউই। দুজনকেই পড়তে হচ্ছে আর্থিক জরিমানার কবলে। বিসিবির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সেই কর্মকর্তা বলেন, ’শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের দু’জনকে জরিমানা গুণতে হতে পারে। সেই অঙ্কটা কত হতে পারে সেটা এখনো নিশ্চিত নয়’।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে ১ উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। সিরিজ শেষে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। সিরিজ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে মাহেদী বলেন, ‘আক্ষেপ তো থাকেই। আমি একজন ক্রিকেটার। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই। বেশিরভাগ সময়ই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক। যদি আমি নিয়মিত খেলতে পারতাম, তাহলে আগের চেয়ে আরও ভালো পারফর্ম করতে পারতাম।’ এখন ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। জিম্বাবুয়ে থেকে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাজেভাবে হেরেছে টাইগাররা। এরপরই জোরেশোরে আলোচনার কেন্দ্রে ওয়ানডে অধিনায়ক বদল নিয়ে। গুঞ্জন ছড়িয়েছে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে মেহেদী হাসান মিরাজকে! মিরাজের বদলি হিসেবে সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে এমন খবরও চাউর হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement