সংবাদ শিরোনাম

স্পেনের টিকিটাকায় ম্লান ফরাসি সৌরভ

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন   |   খেলাধুলা

স্পেনের টিকিটাকায় ম্লান ফরাসি সৌরভ

মোয়াজ্জেম হোসেন রাসেল:

এবারের বিশ্ব কাপে দুই সেরা দলের লড়াই দেখেছে প্রথম সেমিফাইনালে। কারও কারও কাছে এটা আবার ফাইনালের আগে ফাইনাল। আলোচিত এই ম্যাচে টিকিটাকার সৌন্দর্য্যরে কাছে ম্লান হয়ে গেছে ফরাসি সৌরভ। ফ্রান্সের তারকা খচিত অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে স্পেনের একঝাঁক তরুণ তুর্কি! ফুটবল দুনিয়ার সব হিসাব-নিকাশ ও তারকা খ্যাতির অহংকার ধুলোয় মিশিয়ে দিল স্পেনের একঝাঁক ক্ষ্যাপাটে তরুণ। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ডালাসের মাঠে ফ্রান্সের সাজানো গোছানো ফরাসি বিপ্লবকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে লা রোহারা। কিলিয়ান এমবাপ্পে, ওসমানে দেম্বেলে কিংবা মাইকেল অলিসের মতো একঝাঁক মহাতারকা খচিত ফ্রান্স দলকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে টিকিট কাটলো লুইস দে লা ফুয়েন্তের তরুণ ব্রিগেড। কাগজে-কলমে টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্স ছিল হট ফেভারিট, আর এই স্পেনকে অনেকেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে চিন্তাই করেনি। কিন্তু মাঠের ফুটবলে নামের চেয়ে যে দলীয় রসায়ন বড়, তা প্রমাণ করলেন লামিন ইয়ামালে, পেড্রো পোরোরা। ম্যাচের ২২ মিনিটে ইয়ামালের ক্ষীপ্র গতি থামাতে গিয়ে ফরাসি ডিফেন্স পেনাল্টি উপহার দিলে মিকেল ওয়ারজাবাল স্পেনকে এগিয়ে নেন। 

এরপর ৫৪ মিনিটে দানি ওলমোর পাস থেকে পেড্রো পোরোর চোঁখ ধাঁধানো গোল ফ্রান্সের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। ৬০ মিনিটে অফসাইডের জন্য ইয়ামালের আরেকটি গোল বাতিল না হলে ফরাসিদের লজ্জা আরও বাড়তো। পুরো ৯০ মিনিট জুড়ে স্পেনের দুই মাঝমাঠের জেনারেল রদ্রি এবং ফ্যাবিয়ান রুইজ ফরাসি আক্রমণভাগকে রীতিমতো বোতলবন্দী করে রাখেন। হারের হতাশায় শেষদিকে মেজাজ হারিয়ে ফরাসি অধিনায়ক এমবাপ্পে স্প্যানিশ কিপারকে ফাউল করে বসেন, যা নির্ধারিত ৯০ মিনিটে তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ পরাজয়ের ট্র্যাজেডিকে আরও ফুটিয়ে তোলে। মহাতারকাদের নামের বড়াই চূর্ণ করে, একঝাঁক তরুণের চোখ ধাঁধানো ফুটবলশৈলী দিয়ে স্পেনের এই ফাইনালের যাত্রা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় মহাকাব্য হয়ে থাকবে। ফরাসিদের জাতীয় উৎসবের দিন ‘বাস্তিল ডে’-তে মাঠ থেকে কাঁদিয়ে বিদায় করে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে টিকিট কাটলো স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের হাই-ভোল্টেজ লড়াইয়ে ফ্রান্সকে হারিয়েছে লা েেরাহারা। 

পুরো ম্যাচ জুড়ে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে এবং মাঝমাঠের অবিশ্বাস্য আধিপত্যের ওপর ভর করে লুইস দে লা ফুয়েন্তের দল ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে, স্প্যানিশ ডিফেন্স ও মিডফিল্ডের জালের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে। ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই দুই দল মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করলেও ২২তম মিনিটে চরম নাটকীয়তার সৃষ্টি হয়। ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে নিজের বক্সে স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামালকে আটকাতে গিয়ে অসাবধানতাবশত অনিচ্ছাকৃত ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্প্যানিশ স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল অত্যন্ত ঠান্ডা মাথায় ফরাসি গোলরক্ষক মাইক মেইগনানকে পরাস্ত করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ম্যাচের ৩০তম মিনিটে পিঠের চোটে উইলিয়াম সালিবা মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় ফ্রান্স, তার জায়গায় নামেন ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স। প্রথমার্ধের শেষদিকে এমবাপ্পে ও বারকোলা কিছু চেষ্টা করলেও স্পেনের গোলরক্ষক উনাই সিমোনের দৃঢ়তায় ফরাসিরা গোলবঞ্চিত হয়েই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশম কার্ডের ঝুঁকিতে থাকা আদ্রিয়েন রাবিওকে তুলে মানু কোনেকে মাঠে নামান। 

ছিল একটি দেয়াল। কয়েক গজের একটি করিডর। দূরত্ব খুব বেশি ছিল না। এই সামান্য দূরত্বই আলাদা করে দিয়েছিল দুটি পৃথিবীকে। যেখানে স্পেনের ড্রেসিংরুমে ছিল উৎসব, ফরাসীদেরটাতে নীরবতা। এক ঘরে ফাইনালে ওঠার উল্লাস, অন্য ঘরে স্বপ্নভাঙার বেদনা। স্পেন উঠে গিয়েছিল বিশ্বকাপের ফাইনালে। ফ্রান্সের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে জ্বলজ্বল করছিল ফল; স্পেন ২-০ ফ্রান্স। মাঠে তখন স্প্যানিশ ফুটবলারদের উল্লাস। কেউ ছুটে গিয়ে সতীর্থকে জড়িয়ে ধরেছিলেন, কেউ দুই হাত আকাশে তুলেছিলেন। গ্যালারিতে উড়ছিল স্পেনের পতাকা। একটু দূরে দাঁড়িয়ে ছিলেন ফরাসি ফুটবলাররা। কারও দুই হাত ছিল কোমরে, কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। কেউ তাকিয়ে ছিলেন শূন্য চোঁখে। কয়েক মিনিট আগেও দুই দলের সামনে একই স্বপ্ন ছিল বিশ্বকাপ ফাইনাল। এখন সেই স্বপ্ন শুধু স্পেনের হয়ে গিয়েছিল। এখন ফাইনালের জন্য নিজেদের জোর প্রস্তুতি নিচ্ছে স্পেন, কারণ দ্বিতীয় শিরোপা যে তাদের জিততেই হবে।

Advertisement
Advertisement
Advertisement