বাড্ডায় জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
মো:আর্শাদ হোসেন,ঢাকা বাড্ডা।
রাজধানীর বাড্ডা থানার ৩৮ নম্বর ওয়ার্ডের এলিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে 'মতবিনিময় সভা ও সুধী সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর। তিনি তাঁর বক্তব্যে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, জনকল্যাণমূলক রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. কুতুব উদ্দিন, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর। তিনি বলেন, সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ ইকবাল হোসেন (সেক্রেটারি বাড্ডা উত্তর),শেখ আনিসুর রহমান(কর্মপরিশোধ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, উত্তর বাড্ডা),মোহাম্মদ মোস্তফা কামাল (কর্মপরিশোধ সদস্য, উত্তর বাড্ডা) এবং রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং জনসম্পৃক্ত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত স্থানীয় জনগণের, অনেক প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ঢাকা মহানগরের উত্তরের মেয়র প্রার্থী হিসেবে, স্থানীয় জনগণের দোয়া ও সমর্থন আশা করেন।
সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।