সংবাদ শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার আর নেই

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার আর নেই

ডেক্স নিউজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. নাজমুন নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. নাজমুন নাহার দীর্ঘদিন ধরে ভূগোল ও পরিবেশ বিষয়ে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অফিস প্রাঙ্গণে মরহুমার প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ড. নাজমুন নাহারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement