খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজল, সম্পাদক বিমল সাহা
খুলনা ব্যুরো :
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক পদে বিমল সাহা নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত নেতারা সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে খুলনার সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য সুদৃঢ় করে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।